ঢাকা | বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বাদশা মাস্টার স্মরণ সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
সরিষাবাড়ীতে বাদশা মাস্টার স্মরণ সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: সরিষাবাড়ীতে বাদশা মাস্টার স্মরণ সভা অনুষ্ঠিত।
ad728
সরিষাবাড়ীতে বাদশা মাস্টার স্মরণ সভা অনুষ্ঠিত। 

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:

সভাপতি বাঙালি উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বাদশা স্যারের স্মরণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৬ সেপ্টেম্বর, শনিবার দুপুরে বাউসি বাঙালি উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

বাউসি বাঙালি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ বাহাদুর আলীর সভাপতিত্বে এবং আয়জক কমিটির সদস্য রমজান আলীর পরিচালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহীন। 

সরকারি আশেক মাহমুদ বিশ্ব বিদ্যালয় কলেজের  বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ আশরাফুল আলম, বাউসি বাঙালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ এসময় বক্তব্য রাখেন। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নরসিংদীর আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী

নরসিংদীর আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী