ঢাকা | বঙ্গাব্দ

এলজিইডিতে আরো পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজন কি...

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
এলজিইডিতে আরো পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজন কি... ছবির ক্যাপশন: ৩০ অক্টোবর '২৫ সকাল ১০টায় তোলা ছবি।
ad728
নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে কিছু বিশেষ পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের দাবি উঠেছে। 
এর কারণ হিসেবে জানা যায় এই দপ্তরের কিছু কিছু কর্মকর্তা অবসরে যাওয়ার সাথে সাথে দরজায় বা দরজার পাশে সাঁটানো জ্বল জ্বলে নেম প্লেটটি খুলে ফেলা হয় আবার কোন কোন ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যায়। এর কারণ অনুসন্ধানে দেখা গেছে ওই কর্মকর্তার প্রভাব। কিছুদিন আগে এলজিইডি ভবনে কানাঘুষা চলছিল ভেইকেল সেক্টরের একজন মধ্যম সারির কর্মকর্তা অবসরে গেছেন মাসাধিককাল হল কিন্তু তার অফিস কক্ষের দরজায় নেম প্লেটটি জ্বল জ্বল করছে। সাধারন কর্মচারীদের দাবির প্রেক্ষিতে পত্রিকায় সংবাদ প্রকাশের সাথে সাথে সেই নেম প্লেটটি খুলে ফেলা হয়। সম্প্রতি এলজিইডিতে আবারো গুঞ্জন শোনা যাচ্ছে। সাধারণ কর্মকর্তা কর্মচারীদের দাবি এলজিইডি কিছু লোক নিয়োগ দিক তাদের কাজ হবে কবে কখন কোন কর্মকর্তা অবসরে গেল তার বিদায়ের সাথে সাথে ওই কর্মকর্তার ব্যবহারের রুমে নেম প্লেট থাকলে সেটা খুলে ফেলবে। সম্পতি এলজিইডির প্রধান প্রকৌশলী অবসরে গেছেন,তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়েছে গত ২৬ অক্টোবর কিন্তু আজ পর্যন্ত তার নেম প্লেটটি খোলা হয়নি।এতে বিভ্রান্তিতে পড়েন  দর্শন প্রার্থীরা।
এলজিইডির আরো একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মঞ্জুর আলী এক বছরের জন্য অবসর প্রস্তুত কালিন ছুটি পি আর এলে গেছেন গত ১১ অক্টোবর। কিন্তু এখনো তার সেই অফিস কক্ষের দরজায় জ্বল জ্বল করছে নেম প্লেটটি। শুধু তাই নয় সূত্র বলছে মোঃ মঞ্জুর আলী প্রায় প্রতিদিনই সন্ধ্যার দিকে RUTDP'র কার্যালয়ে আসেন এবং তার রুমেই সেই চেয়ারে বসেন এবং মিটিং করেন ব্যাকডেটে ফাইল স্বাক্ষর করেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানায় গত ২৬ ও ২৭ অক্টোবর আট জন কনসালটেন্ট নিয়োগ দিয়েছেন। ওই সূত্র জানায় নামকা ওয়াস্তে লোকদেখানো ইন্টারভিউ নিলেও মোটা অংকের ঘুষ নিয়ে আগেই সিলেক্ট করে রেখেছিলেন। ইন্টারভিউ নাটক সাজিয়ে ঘুষ নেওয়া সিলেকটেড লোকগুলো নিয়োগ দিয়েছেন। শুধু তাই নয় মঞ্জুর আলী এখনো প্রকল্পের চারটি গাড়ি ব্যবহার করছেন। তার পূর্বের ৬১১০ গাড়িটি জমা দিয়েছেন বটে তার পরিবর্তে অন্য একটি দামি গাড়ি দখলে নিয়েছেন। সূত্র বলেছে প্রভাবশালীরা অবসরে গেলে তাদের নেম প্লেট খোলার সাহস কেউ পায়না। দাবি উঠেছে নতুন বাহিনী নিয়োগ দিতে হবে তারা হিসাব রাখবে কবে কোন কর্মকর্তা অবসরে চলে যাবেন , সেই দিন তার নেম প্লেটটি খুলে ফেলবে।


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
নেত্রকোনায় তারুণ্যের উৎসব–২০২৫ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদল

নেত্রকোনায় তারুণ্যের উৎসব–২০২৫ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদল