ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা এলাকা থেকে মাদকসহ ২ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা এলাকা থেকে মাদকসহ ২ জন গ্রেফতার ছবির ক্যাপশন: দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা এলাকা থেকে মাদকসহ ২ জন গ্রেফতার
ad728
দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা এলাকা থেকে মাদকসহ ২ জন গ্রেফতার। 
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা এলাকা থেকে মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ ডিবি। 
এসময় নাজমুলের কাছ থেকে ৯ পিস এবং আনোয়ারের কাছ থেকে ৪০ পিসসহ মোট ৪৯ পিস ইয়াবা ট্যবরেট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ডিবির এস আই ঝন্টু চক্রবর্তী বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ১৩, ৫/৪/২০২৬ ইং।
গ্রেফতাকৃত নাজমুল (৪০), পিতা- মোসলেম উদ্দিন, মাতা- আসমা বেগম, দক্ষিণ পানগাঁও এবং আনোয়ার হোসেন (৪২), পিতা- হযরত আলী, মাতা- রহিমা বেগম, উত্তর পানগাঁও।
শনিবার দিবাগত রাত ৯টায় মন্ত্রীর প্রজেক্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।  
এদিকে নাজমুলে পরিবারের দাবি, ষড়যন্ত্র করে তাকে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানো হয়েছে। এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে জানিয়েছেন নাজমুলের স্বজনেরা।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরলো ৯ প্রাণ

তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরলো ৯ প্রাণ