ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে ২ মাদক কারবারি আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে ২ মাদক কারবারি আটক। ছবির ক্যাপশন: কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে ২ মাদক কারবারি আটক।
ad728
কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে ২ মাদক কারবারি আটক। 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। এর আগে রোববার রাতে উলিপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।

সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার নগদ টাকা, ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য অধিদপ্তরের নিয়গ পরিক্ষায় অভিনব কায়দায় জালিয়াতির  চেষ্ট

খাদ্য অধিদপ্তরের নিয়গ পরিক্ষায় অভিনব কায়দায় জালিয়াতির চেষ্ট