ঢাকা | বঙ্গাব্দ

ফেডারেল জার্নালিজম সোসাইটির গভীর শোক।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
ফেডারেল জার্নালিজম সোসাইটির গভীর শোক। ছবির ক্যাপশন: ফেডারেল জার্নালিজম সোসাইটির গভীর শোক।
ad728
ফেডারেল জার্নালিজম সোসাইটির গভীর শোক। 

নিউজ ডেস্কঃ 

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই  প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৯ জন নিহত এবং দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফেডারেল জার্নালিজম সোসাইটির (এফজেএস)।

সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় এফজেএস কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ফেরদৌস মামুন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির এবং সাংগঠনিক সম্পাদক সুমন প্রামাণিক বলেন, নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু। 
এটা আমাদের জন্য অপুরনীয় ক্ষতি। 
আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন। 
নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন নেতৃবৃন্দ। 

পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান নেতৃবৃন্দ।
আইএসপিআর জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। 

এরপর যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। 

দুর্ঘটনা মোকাবেলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম যুদ্ধবিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার ‘সর্বাত্মক চেষ্টা’ করেন।  

তবে ‘দুর্ভাগ্যবশত’ যানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। 

এতে পাইলটসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিথ্যার সাথে লড়াই করা: কাদের গনি চৌ

সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিথ্যার সাথে লড়াই করা: কাদের গনি চৌ